
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীনগরে সরকারি প্রকল্প সংক্রান্ত সাধারণ তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, জাতীয় মহাসড়কের আপডেট এবং অ্যাম্বুলেন্স নম্বরসহ বিভিন্ন তথ্য প্রদর্শনের জন্য ডিজিটাল বড় পর্দা বা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। জানা গেছে, ভারত সরকারের 'স্মার্ট সিটি প্রকল্পে'র আওতায় শ্রীনগরের মানুষজনকে আপডেট করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে শ্রীনগর স্মার্ট সিটি প্রজেক্ট কো-অর্ডিনেটর রিজওয়ান খুরশিদের বরাত দিয়ে বলেছে, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এরই মধ্যে শ্রীনগরের গুরুত্বপূর্ণ স্থানে ১০টি ডিজিটাল পর্দা লাগানো হয়েছে।
তিনি আরো বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের প্রধান কর্মসূচি এই স্মার্ট সিটি প্রকল্প। কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শ্রীনগরে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।