
আন্তর্জাতিক ডেস্কঃ হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রার মধ্যে ঘণ্টায় ৫০ মাইলেরও অধিক বেগে তুষারপাতে যুক্তরাষ্ট্রে লণ্ডভণ্ড জনজীবন। এর মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইউটা অঙ্গরাজ্যের এক গিরিখাতে তুষারধসে ৪ স্কিয়ারের মৃত্যু এবং অপর ৪ জন আহত হয়েছে। ১৯৯২ সালের পরে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে মার্কিন আঞ্চলিক এভালেন্সের নথি সংরক্ষণকারী ইউটা এভালেন্স সেন্টার। বলা হয়েছে, উইলসন পিকের কাছে মিল ক্রিক গিরিখাতে আজ তুষার ধসে ৪ জনের মৃত্যুতে আমরা মর্মাহত। এই দুর্ঘটনার আগে গতকাল শনিবার সতর্ক করা হয়েছিল যে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউটা পর্বতমালা গুরুতর বিপদসংকুল। এক টুইটে বিপজ্জনক তুষারপাতের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়। বর্তমানে তুষারঝড়ে ৮ কোটি মানুষ গৃহবন্দী রয়েছে।