
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রোববার (৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২১ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করা হলে পরমাণু চুক্তির বিষয়ে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে ইরান।
তেহরানের জাতীয় পত্রিকা হামশাহরিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ জারিফ বলেন, ‘সংসদে চুক্তি এবং ইরানি নববর্ষ—উভয় কারণে আমেরিকানদের জন্য সময় ফুরিয়ে আসছে।’ ইরানের নববর্ষ শুরু হয় ২১ মার্চ। যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য গত ডিসেম্বরে ইরানি সংসদ এক আইনে দুই মাসের সময় বেঁধে দিয়েছিল।