News71.com
 International
 08 Feb 21, 05:20 PM
 328           
 0
 08 Feb 21, 05:20 PM

আফ্রিকায় ইবোলার প্রকোপ বাড়ছে।।

আফ্রিকায় ইবোলার প্রকোপ বাড়ছে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার পশ্চিম ডিআর কঙ্গোর বুটেম্বো শহরের কাছে এক নারী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শহরটিতে একটি অনুসন্ধানী দল পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় তিন মাস আগে দেশটির পশ্চিমাঞ্চলে সর্বশেষ ইবোলায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ভাইরাসের উপসর্গ হিসেবে আচমকা জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা ও গলা ব্যথা হয়। এরপর বমি, ডায়রিয়া এবং শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ দেখা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন