News71.com
 International
 08 Feb 21, 05:23 PM
 315           
 0
 08 Feb 21, 05:23 PM

ভারতের উত্তরাখণ্ডে তুষার ধস।। অবিশ্বাস্যভাবে বাঁচল ১৬ শ্রমিক

ভারতের উত্তরাখণ্ডে তুষার ধস।। অবিশ্বাস্যভাবে বাঁচল ১৬ শ্রমিক

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠে হিমবাহ ভেঙে তুষার ধসে একটি টানেলে আটকে পড়া ১৬ শ্রমিক অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন। তারা দূর্ঘটনাস্থলের কাছেই একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করা অবস্থায় আটকা পড়েন। রোববার (৭ ফেব্রুয়ারি) এই তুষার ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চামোলির ওই তুষার ধসের সময় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন বিদ্যুৎপ্রকল্পের ১৬ জন শ্রমিক। আচমকা সেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় একে একে ওই ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন