
আন্তর্জাতিক ডেস্কঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা। এক গবেষণায় দেশটিতে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে পুরোপুরি কার্যকর না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে অল্পই সুরক্ষা দিতে পারবে। এরপরই ভ্যাকসিন প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।