
আন্তর্জাতিক ডেস্কঃ হিমালয়ের ভারত, চীন, নেপাল ও ভুটানের প্রায় সাড়ে ছয়শো কোটি হিমবাহের ২ হাজার কিলোমিটার অঞ্চলের গত ৪০ বছরের স্যাটেলাইট ছবি পর্যবেক্ষণ করে পরিবেশ বিজ্ঞানীরা দেখতে পান, গত শতকের তুলনায় একবিংশ শতকের শুরু থেকেই দ্বিগুণ গতিতে গলছে হিমালয় পর্বতমালার বরফ। বৈশ্বিক উষ্ণতার কারণে ২০০০ সাল থেকে প্রতিবছর দেড় ফুটেরও বেশি বরফ গলেছে।
হিমালয় সংলগ্ন এলাকায় ঘনঘন বন্যা দেখা যাচ্ছে। হিমবাহ গলে কয়েক দশক পর নদী শুকিয়ে যাওয়ারও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এতে দেখা দিতে পারে পৃথিবী জুড়ে তীব্র পানি সংকট। এর মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতাকেই দায়ী করেছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এডভান্সেস জার্নালের এক প্রবন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।