
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। এর মধ্যে ভ্যাকসিন নেওয়া না নেওয়া নিয়ে নানা রকম জল্পনা ছিল। তবে যুক্তরাজ্যে মসজিদেই দেওয়া হচ্ছে করোনার টিকা। এ নিয়ে স্থানীয় মুসলমানরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। খবর আল-জাজিরার।
জানা গেছে, গত জানুয়ারি ২১ তারিখ থেকে ব্রিটেনের জনসংখ্যার এক কোটি ২০ লাখ মানুষ ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন। ভ্যাকসিন শুধু হাসপাতাল বা নির্দিষ্টস্থানেই দেওয়া হচ্ছে না। সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে সিনেমা হল, লন্ডনের ফুটবলের মাঠ এমনকি মসজিদ-মন্দিরেও টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।