News71.com
 International
 09 Feb 21, 12:07 PM
 277           
 0
 09 Feb 21, 12:07 PM

ভারত সরকারকে গণতন্ত্র নিশ্চিত করার বার্তা মার্কিন কংগ্রেসের।।

ভারত সরকারকে গণতন্ত্র নিশ্চিত করার বার্তা মার্কিন কংগ্রেসের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন কংগ্রেসে মোদি সরকারকে ভারতে গণতন্ত্র নিশ্চিতের বার্তা দেওয়া হয়েছে। জানা গেছে, মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভুতদের আলাদা একটি কমিটি রয়েছে। সেখানে‌ কো-চেয়ারম্যান ব্র‌্যাড শরমন, তিনি সরাসরি এই বার্তা দেন। তিনি বলেছেন, ‘আমি ভারত সরকারকে দেশে গণতন্ত্র নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। বিক্ষোভকারীরা যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারেন, তাদের ইন্টারনেট এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার অধিকার নিশ্চিত করুন।’

 

মোদি সরকার প্রণীত বিতর্কিত তিনটি কৃষি আইন নিয়ে ভারতের কৃষকরা কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন। এ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চাপ বাড়ছে ভারতের উপর। অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী তারকা এতে সমর্থন জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন