News71.com
 International
 09 Feb 21, 12:08 PM
 278           
 0
 09 Feb 21, 12:08 PM

ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতিতে সম্পূর্ণ ব্যর্থ যুক্তরাষ্ট্র।। ইরানের আণবিক শক্তি প্রধান

ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতিতে সম্পূর্ণ ব্যর্থ যুক্তরাষ্ট্র।। ইরানের আণবিক শক্তি প্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র গত ৪২ বছর ধরে ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এ থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিক্ষা গ্রহণ করা উচিত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি। তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান জ্ঞানবিজ্ঞানে উন্নতি করেছে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। আমাদেরকে খাদ্য ও ওষুধের অভাবে মেরে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, এখন আমরা খাদ্য ও ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 

 

গতকাল সোমবার ইরানের কাজভিন শহরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালেহি বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনো একথা ভেবে থাকে যে, তারা হুমকি ও চাপপ্রয়োগ করে ইরানকে আত্মসমর্পনে বাধ্য করতে পারবে তবে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। কারণ, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে, ইরানের জনগণকে চিনতে পারেনি এখনো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন