News71.com
 International
 09 Feb 21, 12:08 PM
 279           
 0
 09 Feb 21, 12:08 PM

তিব্বতে ব্রহ্মপুত্র নদে নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ।।

তিব্বতে ব্রহ্মপুত্র নদে নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তিব্বতে ব্রহ্মপুত্র নদে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ দিতে যাচ্ছে চীন। হিমালয়ের পাদদেশে যেখানে প্রাচীন ইয়ারলং সভ্যতায় প্রথম তিব্বতি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, সেখানেই বসছে এ বাঁধ। সোমবার (০৮ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, গত নভেম্বরে তিব্বতের ইয়ারলং সাংপো নদে ৬০ গিগাওয়াটের একটি বাঁধ তৈরির পরিকল্পনা প্রকাশ করে বেইজিং।

 

চীন থেকে এ নদটি ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যেটি ব্রহ্মপুত্র নদ হিসেবে পরিচিত। ফলে এ বাঁধ নির্মাণের ফলে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে বড় ধরনের প্রভাব ফেলবে। ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য নিয়ে এই জলবিদ্যুৎ বাঁধকে দ্বিগুণ করতে যাচ্ছে চীনা সরকার। যার ফলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। পশ্চিম তিব্বতের হিমবাহ থেকে সৃষ্ট ইয়ারলং সাংপো নদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার মিটার। হিমালয় অঞ্চলের সর্পিল পথ ধরে বয়ে চলা ইয়ারলং সাংপো বিশ্বের সবচেয়ে উঁচু নদ। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানায়, ইয়ারলং সাংপো বাঁধটি নির্মাণ করা হবে মেডগ কাউন্টিতে, যার জনসংখ্যা ১৪ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন