News71.com
 International
 09 Feb 21, 12:17 PM
 252           
 0
 09 Feb 21, 12:17 PM

বিশ্বে অপরিশোধিত তেলের বাজার ফিরছে আগের অবস্থায়।।

বিশ্বে অপরিশোধিত তেলের বাজার ফিরছে আগের অবস্থায়।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভ্যাকসিন সরবরাহ বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে আর্থ-সামাজিক অবস্থা। যোগাযোগ ব্যবস্থাসহ শিল্প এলাকা কর্মচঞ্চল হয়ে উঠায় বাড়ছে জ্বালানি তেলের ব্যবহার। এতে করোনার আগের অবস্থায় ফিরছে বিশ্বে অপরিশোধিত তেলের বাজার। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৬০ ডলারে। এমনটাই জানিয়েছে বিবিসি।

 

যদিও এখনো বিশ্বে অনেক দেশেই করোনার প্রভাব আশঙ্কাজনক অবস্থায় থাকায় সেভাবে চাহিদা এখনো বাড়েনি। এতে দেশগুলোতে বিমান চলাচল সীমিত করার পাশাপাশি অনেকেই বন্ধ রেখেছে সব ধরনের ফ্লাইট কার্যক্রম। সীমিত করা হয়েছে পরিবহন চলাচল। কালো সোনা খ্যাত অপরিশোধিত এ জ্বালানি তেল বর্তমানে বিশ্ববাজারে বিক্রি হচ্ছে ৬০ ডলারে। যা গত কয়েক মাস করোনার কারণে কমে যাওয়া তেলের দামের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন