News71.com
 International
 09 Feb 21, 12:22 PM
 273           
 0
 09 Feb 21, 12:22 PM

করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কানাডা সরকার।।

করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কানাডা সরকার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার বিভিন্ন প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেওয়াও শুরু করেছে। তারপরও মৃতের সংখ্যা ২০ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। 

 

অন্যদিকে করোনা নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে কানাডায় বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলক কোভিড টেস্ট করতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেয়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকতে জনপ্রতি ২ হাজার ডলারের বেশি ব্যয় হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে বলে ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা জানিয়েছেন। কানাডা সরকারের কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই ওই কোয়ারেন্টিন কার্যক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন