News71.com
 International
 09 Feb 21, 01:35 PM
 263           
 0
 09 Feb 21, 01:35 PM

লাদেনের কারণেই ভ্যাকসিন আতঙ্ক পাকিস্তানে।।

লাদেনের কারণেই ভ্যাকসিন আতঙ্ক পাকিস্তানে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ওসামা বিন লাদেন ও করোনা ভ্যাকসিন অনেক ভেবেও এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারা কঠিন। হয়তো অসম্ভবও মনে হতে পারে। কিন্তু আপনি যদি পাকিস্তানে যান, তাহলে আর ব্যাপারটা অতটা আজগুবি ও পারস্পরিক সম্পর্কহীন ঠেকবে না। ইতোমধ্যেই করোনা ভাইরাস প্রতিরোধী টিকাকরণ শুরু করে দিয়েছে ইসলামাবাদ। চীন থেকে দেশটিতে এসেছে ৫ লাখ করোনা ভ্যাকসিনের ডোজ। কিন্তু শুরু হতে না হতেই ধাক্কা খেয়েছে এই কর্মসূচি। কারণ ওসামা বিন লাদেন।

 

আসলে ২০১১ সালে অ্যাবোটাবাদে গভীর রাতে লাদেন-বধ করেছিল মার্কিন সেনা বাহিনী। সেই ‘অপারেশন নেপচুন স্পিয়ার’-এর আগে পাকিস্তানে পোলিও টিকাকরণের এক ভুয়া কর্মসূচি চালানো হয়েছিল। ওই কর্মসূচির মাধ্যমে আত্মগোপনকারী লাদেন সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা হয়েছিল। দশ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই ঘটনা এখনও ঢেউ তুলছে পাকিস্তানি নাগরিকদের মনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন