News71.com
 International
 09 Feb 21, 01:36 PM
 330           
 0
 09 Feb 21, 01:36 PM

জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত একই নার্সিংহোমের ১৪ জন।।

জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত একই নার্সিংহোমের ১৪ জন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার পরও জার্মানির একটি নার্সিংহোমে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। খবর ডয়চে ভেলের। 

 

জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি। কিন্তু তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন