News71.com
 International
 09 Feb 21, 01:36 PM
 332           
 0
 09 Feb 21, 01:36 PM

ইয়েমেনে গেরিলাদের বিরুদ্ধে আবারও হুথিদের অভিযান।।

ইয়েমেনে গেরিলাদের বিরুদ্ধে আবারও হুথিদের অভিযান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা দেশটির উত্তরাঞ্চলীয় মা’রিব শহর দখলের অভিযান শুরু করেছে। মারিব শহর হচ্ছে পলাতক প্রেসিডেন্ট রাব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের সর্বশেষ শক্ত ঘাঁটি। গত কয়েক সপ্তাহ কৌশলগত এ অঞ্চল তুলনামূলক শান্ত থাকার পর সোমবার সেখানে আবার সংঘাত শুরু হয়েছে। 

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই পক্ষেরই ব্যাপকসংখ্যক লোকজন হতাহত হয়েছে। হাদির অনুগত অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে এএফপি এই খবর দিয়েছে। ওই সূত্র জানায়, মা’রিব শহরের ১০ কিলোমিটার পশ্চিমে গতকাল সংঘর্ষ হয় এবং এতে হাদির অনুগত অন্তত ২০ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন