News71.com
 International
 09 Feb 21, 06:27 PM
 360           
 0
 09 Feb 21, 06:27 PM

মিয়ানমারে তুমুল প্রতিবাদের মুখে ক্ষমতা দখলের সাফাই দিল সামরিক জান্তা।।

মিয়ানমারে তুমুল প্রতিবাদের মুখে ক্ষমতা দখলের সাফাই দিল সামরিক জান্তা।।

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সেনা প্রধানের ভাষণ অভ্যুত্থান বিরোধীদের মধ্যে ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ছবি দেখা গেছে জনগণ টিভি স্ক্রিনের সামনে থালাবাসন পিটিয়ে প্রতিবাদ করছেন। সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে সোমবার (৮ ফেব্রুয়ারি) টানা তৃতীয় দিনের মতো বিপুল গণজমায়েতে বিক্ষোভ হয়। সরকারি অফিসে কর্মবিরতি পালন করেন অনেকে। বিক্ষোভ দমনে কিছু কিছু জায়গায় কারফিউসহ জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়। মিয়ানমারের সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ক্রসচিহ্নিত ছবি প্রদর্শন করে সেনাশাসন বিরোধীতা করেন বিক্ষোভকারীরা।

 

ভাষণে জেনারেল মিন অং হ্লাইং দমন পীড়নের ভয়ভীতি দেখানোর বদলে ক্ষমতা দখলের কারণ ব্যাখ্যার দিকে মনোযোগী ছিলেন। নাগরিকদের প্রতি ‘আবেগের বশবর্তী না হয়ে সত্য তথ্য-উপাত্ত দেখার আহ্বান’ জানান জেনারেল। সবুজ রংয়ের সামরিক পোশাকে মিন অং হ্লাইং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘নির্বাচনে বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। সংস্কারকৃত একটি নির্বাচন কমিশন ওই ভোটের দেখভাল করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন