
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরের কম্পিউটার নিয়ন্ত্রিত পানি সরবরাহের সিস্টেমে হামলা চালিয়ে বিষ প্রয়োগের চেষ্টা করেছে হ্যাকাররা। ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের দখল নিয়ে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বাড়িয়ে দেয় হ্যাকাররা। কিন্তু বিষয়টি একজন কর্মচারীর নজরে আসার পর সেটি বদলে দিয়ে পানিকে স্বাভাবিক করেন।
ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের মাধ্যমে ফ্লোরিডা শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ১৫ হাজার বাসিন্দাকে পানি সরবরাহ করা হয়। মূলত শহরের পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয় এসিডিটি নিয়ন্ত্রণ, ড্রেন পরিস্কারের কাজে। আর সেটা প্রতি মিলিয়নে দেওয়া হয় ১০০ পিপিএম। হ্যাকাররা সেটা বাড়িয়ে প্রতি মিলিয়নে করে ফেলেছিল ১১ হাজার ১০০ পিপিএম! বিষয়টি হঠাৎ নজরে আসে অপারেটরের। পরবর্তীতে তিনি সোডিয়ামের মাত্রা কমিয়ে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। এই ঘটনার পর শহরে পানি সরবরাহ বদ্ধ করে দেওয়া হয়।