News71.com
 International
 10 Feb 21, 01:48 PM
 319           
 0
 10 Feb 21, 01:48 PM

সুচির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর তল্লাশি ও ভাঙচুর।।

সুচির দলীয় কার্যালয়ে সেনাবাহিনীর তল্লাশি ও ভাঙচুর।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে নেত্রী অং সান সুচির এনএলডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির সেনা সদস্যরা। এ সময় সেখানে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছে দলটি।

 

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালানোর পর কার্যালয় গুড়িয়ে দেয়া হয়। এনএলডির অভিযোগ মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা দরজা ভেঙ্গে এনএলডির সদর দফতরে প্রবেশ করে। তবে সেসময় দলের কোনো নেতাকর্মী কার্যালয়ে ছিলেন না। দলের ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়, ‘সামরিক স্বৈরাচার সাড়ে ৯টার দিকে এনএলডি সদর দফতরে তল্লাশি ও তছনছ করেছে।’ পরে আর বিস্তারিত কিছু বলা হয়নি।

 

বিবিসির দেওয়া তথ্য মতে, সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে কারফিউ চলছে। রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকে। সে সময়ে এনএলডি কার্যালয়ে তল্লাশি করা হয়েছে। এদিকে দেশটিতে এখনও পাঁচজনের বেশি একসঙ্গে সমবেত হওয়া নিষিদ্ধ আছে। এর মধ্যেও বিক্ষোভ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন