News71.com
 International
 10 Feb 21, 09:32 PM
 289           
 0
 10 Feb 21, 09:32 PM

যুদ্ধের হুমকির পরও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা তাইওয়ানের।।

যুদ্ধের হুমকির পরও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা তাইওয়ানের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ান অঞ্চলে সম্প্রতি সামরিক উপস্থিতি বাড়িয়েছে চীন। এ নিয়ে অনেক উত্তপ্ত বাক্যও বিনিময় হয়েছে চীন ও তাইওয়ানের মধ্যে। নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে তাইওয়ান। আর তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। গত সপ্তাহেও তাইওয়ানকে হুশিয়ার করে দিয়ে চীন বলেছে, স্বাধীনতা মানেই যুদ্ধ। 

 

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তিনি এই শুভেচ্ছা জানান। তাইওয়ান ফের স্বাধীন দেশ দাবি করে সাই ইং ওয়েন বলেন, নতুন চান্দ্রবর্ষ তাইওয়ান ও চীন এ সপ্তাহে আলাদাভাবে উদ্‌যাপন করবে। নতুন চান্দ্রবর্ষ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা চীনের জনগণকে চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানাতে চাই। দুই পক্ষের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন