News71.com
 International
 10 Feb 21, 09:33 PM
 356           
 0
 10 Feb 21, 09:33 PM

উইঘুরদের ওপর চীনা নৃশংসতার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ।।

উইঘুরদের ওপর চীনা নৃশংসতার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উইঘুরসহ সংখ্যালঘু মুসলমানদের ওপর চীনা নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্কে। মঙ্গলবার আঙ্কারা শহরে চীনা দূতাবাসের সামনে অবস্থান নেন দেশটিতে বসবাসকারী উইঘুর সম্প্রদায়ের শতাধিক মানুষ। তাদের দাবি, চীনের বন্দিশিবিরে তাদের বহু আত্মীয়স্বজনকে আটকে রাখা হয়েছে। সেই সব বন্দীদের সম্পর্কে তথ্য চেয়ে এ আন্দোলন করেন বিক্ষোভকারীরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন