News71.com
 International
 10 Feb 21, 09:41 PM
 349           
 0
 10 Feb 21, 09:41 PM

ভারতে হিমবাহ ধসে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২।।

ভারতে হিমবাহ ধসে সৃষ্ট জলোচ্ছ্বাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ গলে জলোচ্ছ্বাস ও বন্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হিমবাহ ধসের ঘটনায় সুরঙ্গের ভেতরে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ড্রোন দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়।

 

রোববার চামোলিতে হিমবাহ ধসের পর দুদিনের বেশি সময় পেরিয়ে গেলেও আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হয়নি। ভেতর এখনো অনেক শ্রমিক আটকা আছেন। নিখোঁজদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সুড়ঙ্গের কিছুটা ভেঙে পড়ায় একবার পরিষ্কার করার পর আবার নতুন করে কাদা জমছে। আটকে পড়াদের খোঁজে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে দিনভর তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

 

উদ্ধারকারীরা জানিয়েছেন, টানেলের ভেতরে এখন পর্যন্ত ১২০ মিটার এলাকা থেকে  ধ্বংসস্তুপ সরাতে সক্ষম হয়েছেন তারা। কাদার স্তুপ অনেকটা কমে এসেছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তুপের সামনে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন