News71.com
 International
 10 Feb 21, 09:42 PM
 370           
 0
 10 Feb 21, 09:42 PM

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে হ্যাকারদের ৩ কোটি ডলার চুরি।।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে হ্যাকারদের ৩ কোটি ডলার চুরি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায় দুই বছরে বিভিন্ন দেশ থেকে ৩ কোটি ডলারের বেশি চুরি করেছে এমন তথ্য জাতিসংঘের এক গোপনীয় প্রতিবেদনে উঠে এসেছে। খবর সিএনএন এর। এতে বলা হয়েছে, অর্থনীতি সচল রাখতে এবং পারমাণবিক অস্ত্রের অর্থ জোগাতে ভার্চ্যুয়াল কারেন্সি এক্সচেঞ্জ হাউসে অভিযান চালিয়ে দেশটির হ্যাকাররা ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করে। গোপন সেই প্রতিবেদনের সূত্রে সিএনএন দাবি করে, উত্তর কোরীয় হ্যাকাররা ২০১৯ থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চুরি করেছে অন্তত ৩১৬ দশমিক ৪ মিলিয়ন ডলারের ভার্চ্যুয়াল সম্পদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন