News71.com
 International
 12 Feb 21, 10:30 AM
 298           
 0
 12 Feb 21, 10:30 AM

ভারতে কেউ নাগরিকত্ব হারাবে না।। অমিত শাহ

ভারতে কেউ নাগরিকত্ব হারাবে না।। অমিত শাহ

 

আন্তর্জাতিক  ডেস্কঃ ‘যা বলি, তাই করে দেখাই। মতুয়ার মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম টিকা প্রযোগকরণের কাজ হলেই আমরা নাগরিকত্ব আইন লাগু করবো ভারতে।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বণগার সেই মতুয়া ভূমিতে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে তার অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার সাফলিডাঙা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। পিতা হরিচাঁদ ঠাকুর ছিলেন মতুয়া আন্দোলনের সূচনাকারী। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বণগার ঠাকুরবাড়ি এবং মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। আর সে কারণে গড়ে ওঠে ঠাকুরনগর রেলস্টেশন। যা বণগার পরবর্তী স্টেশনের নাম। এদিন ঠাকুরনগরের সভায় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আর বড় মা’কে শ্রদ্ধা জানিয়ে বক্তব্যের ঝাঁঝ বাড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন