News71.com
 International
 12 Feb 21, 10:31 AM
 317           
 0
 12 Feb 21, 10:31 AM

আয়ারল্যান্ডে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।।

আয়ারল্যান্ডে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আয়ারল্যান্ডে ধীরে ধীরে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, এতে স্বস্তি প্রকাশ না করে সংক্রমণের হার কমাতে সতর্ক থাকতে হবে আরো বেশি।এ সপ্তাহে শুভ্র তুষারে ছেয়ে যেতে শুরু করেছে আয়ারল্যান্ড। গত মাসেও মৃত্যু ও আক্রান্তের হারে উৎকণ্ঠায় ছিলো এখানকার বাসিন্দারা। কিন্তু গত সপ্তাহ থেকে সংক্রমণ কমে যাওয়ায় একটু একটু করে স্বাভাবিক জীবনের ছন্দ যেন উঁকি দিচ্ছে এ দেশে।

 

আক্রান্ত ও মৃত্যুর হার কমে যাওয়ায় বাংলাদেশি কমিউনিটিতেও বইছে স্বস্তির হাওয়া। তবে এ ধারা অব্যাহত রাখতে হলে আরো বেশি সতর্ক হয়ে চলতে হবে বলে মনে করেন তারা। তবে এদেশটিতে তৃতীয় ধাপে পুলিশ ছিলো বেশ শক্ত অবস্থানে। তাই পাঁচ কিলোমিটারের বেশি ভ্রমণের আইন ভঙ্গকারীদেরকে জরিমানাও করা হয়েছে। এদিকে হাসপাতালের আইসিইউতেও কমেছে নতুন করে ভর্তির সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা সংক্রমণ রোধে যেতে হবে আরো বহুদূর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন