
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়। তিনি তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এস-৪০০ কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা।
এ ব্যাপারে আমেরিকার সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এরদোয়ানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে; তবে দ্রুত কোনও ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয়।