
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহানের পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ খবর দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের গবেষণা চুল্লির জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে। আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি এ তথ্য সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গ্রোসি বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি তার সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে যে, ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় ৩.৬ গ্রাম ধাতব ইউরেনিয়াম তৈরি করা হয়েছে।