News71.com
 International
 12 Feb 21, 05:55 PM
 295           
 0
 12 Feb 21, 05:55 PM

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান।।

ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ  আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে ক্রমশই শক্তিশালী করে তুলছে পাকিস্তান। ‘বাবর ক্রুজ মিসাইল আইএ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। ৪৫০ কিলোমিটার দূরে নির্ভুলভাবে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী এই পরীক্ষা চালায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।

 

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বাবর ক্রুজ মিসাইল আইএ ‘স্টেট অব দ্য আর্ট মাল্টি টিউব মিসাইল লঞ্চ ভেহিকল’ থেকে পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক কমিশনের চেয়ারপারসন ডা. রাজা সমর, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের লে. জেনারেল মুহাম্মদ আলী, কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন