
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে ১১ মাস বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ। করোনায় স্বাস্থ্যবিধি মেনে শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্যই আপাতত খোলা হয়েছে কলেজ। পরে ধাপে-ধাপে খোলা হবে বাকি শ্রেণিগুলোও। এদিকে কলেজ খোলার দিনই শিক্ষার্থীদের পড়তে হয়েছে হরতালের মতো কর্মসূচির মুখে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলকাতা ও কলকাতার বাইরের জেলা শহরের স্কুল গুলোতে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি। প্রায় এক বছর বন্ধের পর এদিন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
কোভিড বিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। স্কুলে প্রবেশ পথেই করোনা বিধিগুলোকে নজরে আনতে টানানো হয়েছে নানা ধরণের পোস্টার ব্যানার।