News71.com
 International
 12 Feb 21, 09:04 PM
 305           
 0
 12 Feb 21, 09:04 PM

যুক্তরাষ্ট্রে ৮০ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান।।

যুক্তরাষ্ট্রে ৮০ জন যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ সময় বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন। তাদের সবাইকে নিরপদে বের করে আনা হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ভারি তুষারপাতের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রকৃত কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, আটলান্টার উদ্দেশে যাত্রা করার সময় পিছলিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে ডেল্টা এয়ারলাইনসের বোয়িং ৭১৭ মডেলের বিমানটি। সে সময় দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন