News71.com
 International
 13 Feb 21, 12:41 PM
 326           
 0
 13 Feb 21, 12:41 PM

জাতিসংঘ বরাবর মিয়ানমারের ৩০০ এমপির চিঠি।।

জাতিসংঘ বরাবর মিয়ানমারের ৩০০ এমপির চিঠি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলমান বিক্ষোভে, সেনাবাহিনীর মানবতা লঙ্ঘনের অপরাধের তদন্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা। সংস্থার মানবাধিকার সংরক্ষণ কাউন্সিলে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান মিয়ানমারের প্রায় ৩০০ এমপি।

 

এদিকে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক প্রতিনিধি জানিয়েছেন, চলমান বিক্ষোভে মিয়ানমার সেনাবাহিনীর সরাসরি গুলি চালানোর প্রমাণ আছে। আগের দিনগুলোর ধারাবাহিকতায় মিয়ানমারের বিভিন্ন শহরে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন দেশটির সাধারণ মানুষ। তারা জান্তা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান। আন্দোলনকারীরা সামরিক সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য, চীনসহ অন্যান্য দেশের দূতাবাসের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন