News71.com
 International
 13 Feb 21, 12:43 PM
 325           
 0
 13 Feb 21, 12:43 PM

ফ্রান্সে করোনা রোগী বেড়েই চলেছে।। মৃত্যুর হার ২৫ শতাংশ

ফ্রান্সে করোনা রোগী বেড়েই চলেছে।। মৃত্যুর হার ২৫ শতাংশ

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৪ লাখ ২৭ হাজার তিনশ ৮৬ জন এবং মারা গেছে ৮১ হাজার চারশ ৪৮ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে দুই লাখ ৩৮ হাজার সাতশ ৫৩ জন। বর্তমানে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩১ লাখ সাত হাজার একশ ৮৫ জন।

 

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুসারে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৭৫ শতাংশ এবং মারা যাওয়ার হার ২৫ শতাংশ। বর্তমানে সে দেশে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে তিন হাজার তিনশ ৩৭ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হতে দীর্ঘ সময় লাগছে। এমনকি দেশটিতে করোনায় মারা যাওয়ার হারও বেশি। এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন