News71.com
 International
 13 Feb 21, 10:27 PM
 276           
 0
 13 Feb 21, 10:27 PM

জাতিসংঘে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত।।

জাতিসংঘে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত প্রস্তাবটি শুক্রবার গৃহীত হয়। জেনেভা ফোরামের ৪৭টি দেশে এই প্রস্তাব গ্রহণে সম্মত হলেও এ থেকে বিরত থাকে চীন ও রাশিয়া। বিশেষ এই অধিবেশন চলাকালে মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, সামরিক বাহিনীকে অবিলম্বে গণতান্ত্রিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি অং সান সু চিসহ অন্যান্য রাজনীতিবিদদের দ্রুত মুক্তি দিতে হবে। 

 

এছাড়া অভ্যুত্থানের পর বিক্ষোভ এবং আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে অবিলম্বে তাদের ছেড়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন