News71.com
 International
 13 Feb 21, 10:33 PM
 288           
 0
 13 Feb 21, 10:33 PM

ইসরায়েলের অপরাধ তদন্ত করা সেই আইনজীবী পদচ্যুত।।

ইসরায়েলের অপরাধ তদন্ত করা সেই আইনজীবী পদচ্যুত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বলা যায় তার একক প্রচেষ্টায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। তবে আইসিসিতে টিকতে পারলো না সেই চিফ প্রসিকিউটার ফাতু বেনসুদা।আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাকে  সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার জন্য নতুন চিফ প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন ব্রিটিশ আইনজীবী করিম খান।

 

বেনসুদা অবরুদ্ধ গাজা উপত্যকা, পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের এবং ইরাক, আফগানিস্তানে আমেরিকা ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধাপরাধের তদন্ত করছিলেন। তাকে যাতে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেয়া হয় সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে লবিং জোরদার করেছিল ইসরায়েল। পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনসুদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। 

 

শুক্রবার আইসিসি’র ১৩১টি সদস্য দেশ নতুন চিফ প্রসিকিউটর নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটিতে অংশ নেয়। গোপন ব্যালটে নতুন চিফ প্রসিকিউটর নির্বাচিত করা হন। এতে  করিম খানের পক্ষে ভোট পড়ে ৭২টি। এ পদে নির্বাচিত হওয়ার জন্য তার প্রয়োজন ছিল ৬২ ভোট। সেক্ষেত্রে প্রয়োজনের চেয়ে তিনি ১০টি ভোট বেশি পেয়েছেন। আগামী নয় বছর ব্যারিস্টার করিম খান এ দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন