News71.com
 International
 13 Feb 21, 10:35 PM
 325           
 0
 13 Feb 21, 10:35 PM

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ জালিয়াতির অভিযোগ।। ১৫ জন গ্রেফতার

ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ জালিয়াতির অভিযোগ।। ১৫ জন গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অর্থ জালিয়াতির অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ ডলার। শুক্রবার গ্রেফতারকৃতদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নামকরা সব সদস্যরা আছেন। 

 

আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং অর্থপাচারের দায়ে অভিযুক্ত করেছেন। গ্রেফতারকৃতরা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষাঙ্গ নেতা। ২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ-এর কুনুতে ২০১৩ সালের ডিসেম্বরে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন