
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে পর পর তিনটি বিস্ফোরণে এক সেনা কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এসব হামলায় বেসামরিক নাগরিকসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।
রয়টার্স আরো জানায়, দেশটির কুনার প্রদেশের চাপা ধারা জেলায় বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হন। একইদিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা আরেক বোমার বিস্ফোরণে আহত হয়েছেন তিন পথচারী।