News71.com
 International
 13 Feb 21, 10:40 PM
 326           
 0
 13 Feb 21, 10:40 PM

আবারও ভ্যাকসিন সংকটে যুক্তরাষ্ট্র।।

আবারও ভ্যাকসিন সংকটে যুক্তরাষ্ট্র।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আবারও করোনার টিকার সঙ্কট দেখা দিয়েছে। তবে সঙ্কট সত্ত্বেও টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে টিকার কার্যকারিতে পরীক্ষায় ট্রায়াল শুরু করেছে জনসন এন্ড জনসন।

 

আমেরিকার জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে দক্ষিণ আফ্রিকায়। ভ্যাকসিনটি কার্যকর কিনা তা পরীক্ষায় দেশটির স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হবে। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে জনসন এন্ড জনসনের টিকার কার্যকারিতা পর্যবেক্ষণের ওপর জোর দেবেন বিজ্ঞানীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন