News71.com
 International
 14 Feb 21, 11:30 AM
 295           
 0
 14 Feb 21, 11:30 AM

উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী হতে চলেছে ভারতের দিল্লি।।

উষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী হতে চলেছে ভারতের দিল্লি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে শেষের পথে শীত। এরই মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারির আভাস দিয়েছে দিল্লির আবহাওয়া বিভাগ। বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপামাত্রা থাকবে যথাক্রমে ২৩.‌৯ ডিগ্রি ও ১০.‌৪ ডিগ্রি সেলসিয়াস। জানা গেছে, রাজধানী দিল্লিতে এমাসের প্রথমে ইতোমধ্যেই তাপমাত্রা ছুঁয়েছে ৩০ ডিগ্রিতে, যা ২০০৬ সালের পর এই প্রথম। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.‌১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি বেশি। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন