News71.com
 International
 14 Feb 21, 11:31 AM
 341           
 0
 14 Feb 21, 11:31 AM

অভিশংসন থেকে খালাস পেলেন ডোনাল্ড ট্রাম্প।।

অভিশংসন থেকে খালাস পেলেন ডোনাল্ড ট্রাম্প।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হওয়ার দ্বিতীয় প্রস্তাবে খালাস পেয়েছেন। মার্কিন সিনেটে শনিবার (১৩ ফেব্রুয়ারি) তার অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। এদিন ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবে পক্ষে ৫৭ জন ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি। প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়লেও ট্রাম্প উতরে গেছেন। 

 

কারণ নিয়ম অনুযায়ী কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্যে প্রয়োজন হয় ৬৭ ভোট। খবর দ্য গার্ডিয়ানের। শনিবারের ভোটে ডেমোক্র্যাটদের সঙ্গে ৭ রিপাবলিকান আইনপ্রণেতাও ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেন। সব মিলিয়ে ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দেন ৫৭ জন আইনপ্রণেতা। তবে ট্রাম্পকে অভিশংসনের জন্যে প্রয়োজন ছিল ৬৭ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন