News71.com
 International
 14 Feb 21, 11:31 AM
 327           
 0
 14 Feb 21, 11:31 AM

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩।। আহত ৮ জন

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩।। আহত ৮ জন

 

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর নিরাপত্তা চৌকিতে শনিবার গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। এছাড়া অন্তত আটজন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে। হামলাকারী একটি গাড়িতে করে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত হামলাকারী। নয়তো সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তো বলে ধারণা পুলিশের। এ হামলার দায় এখনো স্বীকার করেনি কেউ। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন