News71.com
 International
 14 Feb 21, 11:32 AM
 344           
 0
 14 Feb 21, 11:32 AM

গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি চীন।। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান

গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি চীন।। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান

 

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন সরকার ক্ষমতা নেওয়ার প্রাক্কালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান চীন নিয়ে তার এবং তার সংস্থার অবস্থান সম্প্রতি খোলাখুলি প্রকাশ করেছেন এবং বেইজিংয়ের বিরুদ্ধে স্পর্শকাতর বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় দীর্ঘ এক লেখায় জন র‌্যাটক্লিফ সম্প্রতি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন “গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি” হিসাবে দেখা দিয়েছে। 

 

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত মাসে গ্যাং চেন নামে একজন প্রখ্যাত এমআইটি ন্যানো টেকনোলজিস্টকে গ্রেফতার করে। চীনা-বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুবিধাভুক্ত এই ব্যক্তিকে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্থাপনায় তার ঘনিষ্ঠ এবং লাভজনক সংযোগ গোপন করার অভিযোগে অভিযুক্ত। গ্যাং চেনই শুধু নন আরও অনেক চীনা আছেন যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাদের চীনা গবেষণা কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ততা আছে। আর এই অভিযোগে অর্ধ ডজন লোককে গত বছর গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, এসব অপারেশনের মাধ্যমে চীনের বিভিন্ন রকমের প্রয়াস উন্মোচিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন