News71.com
 International
 14 Feb 21, 11:33 AM
 366           
 0
 14 Feb 21, 11:33 AM

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড।। নিহতের সংখ্যা বেড়ে ১৯

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ড।। নিহতের সংখ্যা বেড়ে ১৯

 

আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের একটি কারখানার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 

 

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওই কারখানার বিস্ফোরণ থেকে আগুন লাগলে প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন