News71.com
 International
 14 Feb 21, 11:34 AM
 359           
 0
 14 Feb 21, 11:34 AM

ফ্রান্সে করোনা জয়ীদের এক ডোজ ভ্যাকসিন দেয়ার সুপারিশ।।

ফ্রান্সে করোনা জয়ীদের এক ডোজ ভ্যাকসিন দেয়ার সুপারিশ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়া ব্যক্তিদের দুই ডোজ ভ্যাকসিনের পরিবর্তে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। গত শুক্রবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্স এই সুপারিশ করে। বলা হয়, করোনা থেকে সুস্থ ব্যক্তিদের দেহে ইমিউন তৈরি হয়। তাদের তিন থেকে ছয় মাসের মধ্যে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগ করলে এতেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বজুড়ে অনুমোদনপ্রাপ্ত করোনার তিনটি ভ্যাকসিনই দুটি ডোজ করে প্রয়োগ করা হচ্ছে। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন