News71.com
 International
 14 Feb 21, 10:55 PM
 364           
 0
 14 Feb 21, 10:55 PM

অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়।। জো বাইডেন

অভিশংসন থেকে ট্রাম্পের মুক্তি গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায়।। জো বাইডেন

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সিনেটের অভিশংসন বিচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি পাওয়ার বিষয়টিকে গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিনেটে বিচারের রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন বাইডেন।

 

এ বিষয়ে জো বাইডেন বলেন, চূড়ান্ত ভোটে হয়তো দোষী সাব্যস্ত হননি। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনও সন্দেহ নেই। এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়। যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর। তাই একে সব সময় রক্ষা করতে হবে। মার্কিন সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। কিন্তু বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন। কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন