News71.com
 International
 14 Feb 21, 10:57 PM
 355           
 0
 14 Feb 21, 10:57 PM

শুরু হচ্ছে শিশুদের জন্য অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষামূলক কর্মসূচি।।

শুরু হচ্ছে শিশুদের জন্য অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষামূলক কর্মসূচি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ৬ থেকে ১৭ বছর বয়সী ২৪০ জন শিশুর মধ্যে টিকার কার্যকারিতা যাচাই করার জন্য পরীক্ষামূলক কর্মসূচি গ্রহণ করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ ঘোষণা করার লক্ষ্যে ভবিষ্যতে শিশুদের ওপর ব্যাপকভাবে টিকা দেওয়ার উদ্যোগ হাতে নিতে চলতি মাসের শেষে এই কার্যক্রম শুরু হবে।  

 

অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকা পরীক্ষার প্রধান গবেষক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, ‘বেশির ভাগ শিশু কোভিড-১৯ এর কারণে মারাত্মকভাবে অসুস্থ হয় না। শিশু ও তরুণদের টিকার ক্ষেত্রে সুরক্ষা এবং রোগ প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করা জরুরি, কেননা এতে করে তারা টিকা থেকে উপকার পেতে পারে'। ফাইজার ও মর্ডানা ওষুধ কোম্পানিও তাদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন শিশুদের ব্যবহারের উপযোগী করতে পরীক্ষা করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন