News71.com
 International
 15 Feb 21, 12:13 PM
 265           
 0
 15 Feb 21, 12:13 PM

আবারও গৃহবন্দি হলেন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী॥

আবারও গৃহবন্দি হলেন কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী রোববার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন, তাদের গৃহবন্দি করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। টুইট বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের ঘরে আটকে রাখা হয়েছে। এটা খুবই ঘৃণ্য কাজ; তারা আমার বাবাকে (বর্তমান পার্লামেন্ট মেম্বার) ঘর থেকে বের হতে দিচ্ছে না। তারা আমার বোন এবং তার বাচ্চাদেরও ঘরে আটকে রেখেছে।’ ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ। গুপকারে নিজের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি বুলেটপ্রুফ পুলিশ ট্রাকের ছবি শেয়ার করেন তিনি। ওই এলাকায় আঞ্চলিক রাজনৈতিক ক্ষমতাবানদের বসবাস।

 

ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ তিনদফা কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮২ থেকে ১৯৮৪ প্রথম দফায়, ১৯৮৬ থেকে ১৯৯০ দ্বিতীয় মেয়াদে এবং ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ভারত এবং পাকিস্তান দু’পক্ষই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে। ১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকে এ পর্যন্ত তিনদফা যুদ্ধে জড়িয়েছে দু’দেশ। দুবারই যুদ্ধ করেছে কাশ্মীর নিয়ে। কয়েকটি গোষ্ঠী স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার জন্য ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন