News71.com
 International
 15 Feb 21, 12:17 PM
 270           
 0
 15 Feb 21, 12:17 PM

জাপানে অনুমোদন পেল ফাইজারের করোনা ভ্যাকসিন॥

জাপানে অনুমোদন পেল ফাইজারের করোনা ভ্যাকসিন॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ গত এক মাসে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। অনেক দেশেই টিকাকরণ শুরু হয়েছে। তবে জাপানে এখনো শুরু হয়নি করোনার টিকাকরণ প্রক্রিয়া। টোকিও অলিম্পিক শুরুর সময়ও এগিয়ে এসেছে। এর মধ্যে জাপান এবার ফাইজার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফাইজারের করোনা ভ্যাকসিনকে ইতোমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। এতদিন জাপানে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছিল। তার ফলাফল আসে গত শুক্রবার। পরে ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন