News71.com
 International
 15 Feb 21, 12:23 PM
 317           
 0
 15 Feb 21, 12:23 PM

ভয়াবহ তুষারধসে ভারতের উত্তরাখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫০॥ এখনও নিখোঁজ ১৬০ জন

ভয়াবহ তুষারধসে ভারতের উত্তরাখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫০॥ এখনও নিখোঁজ ১৬০ জন

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের ঘটনায় গতকাল রবিবার সকালে তিনটি ও বিকেলের পর আরও ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উত্তরাখণ্ড পুলিশ, এসডিআরএফ ও এনডিআরএফ। গত রবিবারের এই বিপর্যয়ের ঘটনার পর থেকে উদ্ধারকাজ চলছে। এখনও তপোবন সুড়ঙ্গের ভিতরে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকে আছে। নিখোঁজ আরও ১৬০ জন। 

 

এর আগে ইউনিয়ন পাওয়ার মিনিস্টার আর কে সিং ঘটনাস্থল পরিদর্শনের পর জানায়, তুষারধসের ঘটনায় সরকারি অবকাঠামোর ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ১৫০০ কোটি রুপি। উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমার বলেছেন, ‘চামোলি জেলার তপোবন, কর্নাপ্রায়াগ ও কলেশ্বরে এবং রুদ্রপ্রায়াগের কোটেশ্বরে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন