News71.com
 International
 15 Feb 21, 12:31 PM
 322           
 0
 15 Feb 21, 12:31 PM

১১৮টি দেশীয় ট্যাংক পাচ্ছে ভারতের সেনাবাহিনী॥

১১৮টি দেশীয় ট্যাংক পাচ্ছে ভারতের সেনাবাহিনী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ অর্জুন মার্ক-১এ নামে দেশে তৈরি ১১৮টি যুদ্ধ ট্যাংক পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠানিকভাবে প্রথম চালান ভারতীয় সেনা প্রধানের হাতে তুলে দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জুন মেইন ব্যাটল ট্যাংক (এমকে-১এ) হস্তান্তর করতে পেরে আমি গর্বিত। দেশের সবচেয়ে বড় অটোমোবাইল প্রস্তুতকারক রাজ্য তামিল নাড়ুকে বৃহত্তর ট্যাংক তৈরিকারক ভূখণ্ড হিসেবে দেখতে চাই আমি। 

 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কমব্যাট ভেহিকেলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের সঙ্গে ১৫টি প্রতিষ্ঠান একযোগে এসব ট্যাংক তৈরি করেছে। ২০১২ সালে প্রথম এ ট্যাংক তৈরি করা হয়। কার্যকারিতা নিয়ে সেনাবাহিনীর অসন্তোষের কারণে প্রকল্পটি ঝুলে যায়। অসন্তোষ সত্ত্বেও কয়েক দফা নকশা এবং অন্যান্য কারিগরি দিক উন্নয়ন করা হয়। তারপরও সেনাবাহিনীর সন্তোষ অর্জনে ব্যর্থ হয় এটি। ব্যাটলফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং ট্যাংকের প্রধান বন্দুক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা নিয়ে ২০১৮ সালে পুনরায় এর উন্নয়ন শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন