News71.com
 International
 15 Feb 21, 01:56 PM
 317           
 0
 15 Feb 21, 01:56 PM

শিক্ষার্থীদের স্মরণশক্তি বাড়াতে ইঞ্জেকশন।। দিল্লিতে গ্রেফতার তরুণ শিক্ষক

শিক্ষার্থীদের স্মরণশক্তি বাড়াতে ইঞ্জেকশন।। দিল্লিতে গ্রেফতার তরুণ শিক্ষক

 

আন্তর্জাতিক ডেস্কঃ পড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের স্মরণশক্তিরও দেখভাল করতেন শিক্ষক। যা পড়াচ্ছেন, তা যাতে বৃথা না যায়, তার ব্যবস্থা করতেন নিজ হাতে। শিক্ষার্থীদের স্মরণশক্তি বাড়াতে তাদের স্যালাইনের ইঞ্জেকশন দিতেন ওই শিক্ষক। ব্যাপারটা ইউটিউবের একটি ভিডিও দেখে শিখেছিলেন তিনি। তারপর তা প্রয়োগ করতে শুরু করেন নিজের ছাত্র-ছাত্রীদের উপরই। 

 

দিল্লির ওই শিক্ষককে রবিবার গ্রেফাতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের বয়স ২০। তিনি নিজে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র। পূর্ব দিল্লির মান্ডওয়ালিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াতেন বিনামূল্যে। তবে পড়ানোর ফাঁকে ছাত্র-ছাত্রীদের গিনিপিগ বানিয়ে যে এমন পরীক্ষামূলক ‘গবেষণা’ও চালাতেন, তা সামনে এল এক ছাত্রের ইঞ্জেকশন সমেত ধরা পড়ার পর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন